English Version
আপডেট : ২৮ জুন, ২০১৮ ১২:১৬

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম হয়রানি ভোটারদের ভয়ভীতি দেখানো, বিরোধী দলের পোলিং এজেন্টদের হয়রানির খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

এসময় তিনি বলেন, বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য ।

আজ (২৮ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।