English Version
আপডেট : ২৪ জুন, ২০১৮ ১৭:৫১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল।

রবিবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ করেছেন তিনি।

বৈঠককালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জেনারেল বেলাল বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

বাসস