English Version
আপডেট : ২১ জুন, ২০১৮ ১৪:৩২

রাজধানীতে ফিরছেন মানুষ

অনলাইন ডেস্ক
রাজধানীতে ফিরছেন মানুষ

ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। সরকারি ছুটির পর বেশি ছুটি নিয়ে যারা বাড়িতে গিয়েছিলেন তারাই ফিরছেন আজ। ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার আগের চেহারা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ফেরত যাত্রীদের ভিড় দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়েই ট্রেনগুলো পৌঁছায় স্টেশনে।   সড়ক পথের যাত্রীরাও নির্বিঘ্নে এসে পৌঁছেছেন রাজধানীতে। এদিকে, ভোরের আলো ফুটতেই দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়তে থাকে লঞ্চগুলো।

যাত্রীচাপ খুব একটা না থাকায় স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরেছেন নৌ পথের যাত্রীরা। তবে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ ছিলো কারো কারো।