English Version
আপডেট : ১৬ জুন, ২০১৮ ১১:২৭

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক
গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   ঈদের দিন সকাল সাড়ে ৯টা থেকে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরে পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা।