English Version
আপডেট : ১১ জুন, ২০১৮ ১২:৫৮

মৃদু ভূ-কম্পন অনুভূত

অনলাইন ডেস্ক
মৃদু ভূ-কম্পন অনুভূত

সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার (১১ জুন) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখনো জানা যায়নি বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এর রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর স্থায়িত্ব ছিল মাত্র ৩-৪ সেকেন্ড। আবহাওয়া অধিদফতরের টেকনিশিয়ান ইকবাল আহমেদ এ তথ্য জানান।

এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম বলে জানিয়েছে মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস। তবে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে অনেকে রাস্তায় চলে আসে।