English Version
আপডেট : ১০ জুন, ২০১৮ ১৪:২৩

ইউক্রেনের অনারারি কনসালের পদ ছাড়লেন আহমেদ আকবর সোবহান

অনলাইন ডেস্ক
ইউক্রেনের অনারারি কনসালের পদ ছাড়লেন আহমেদ আকবর সোবহান

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকায় ইউক্রেনের অনারারি কনসালের পদ ছেড়েছেন। স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। 

আহমেদ আকবর সোবহান গত ২০ মে ইউক্রেন কর্তৃপক্ষের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এটি পরবর্তীতে গৃহীত হয়। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকায় ইউক্রেনের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।