English Version
আপডেট : ৯ জুন, ২০১৮ ১২:১৪

আগুনে পুড়ল বিআরটিসির পাঁচটি বাস

অনলাইন ডেস্ক
আগুনে পুড়ল বিআরটিসির পাঁচটি বাস

সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিআরটিসির পাঁচটি দোতলা বাস পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

শুক্রবার (৯ জুন) দিনগত রাতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, শুক্রবার দিনগত রাতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে আগুনে বিআরটিসির পাঁচটি দ্বিতল বাস ও একটি পরিত্যক্ত বাস পুড়ে গেছে।