English Version
আপডেট : ৫ জুন, ২০১৮ ১৪:২৮

বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান

অনলাইন ডেস্ক
বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান

এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। তিনি এয়ার ভাইস মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন।   বিজ্ঞপ্তিতে বলা হয়ে, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)-কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদেশ আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে।

গতকাল সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।