English Version
আপডেট : ৩ জুন, ২০১৮ ১৪:৩৪

সওজ কর্মীদের ঈদের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক
সওজ কর্মীদের ঈদের ছুটি বাতিল

ঈদুল ফিতর উপলক্ষে সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) সব কর্মীর ছুটি বাতিল করেছে সরকার। ছুটি বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদফতরের সব গ্রেডের কর্মচারীদের ছুটি আগামী ১৫ জুন থেকে ঈদুল ফিতর পরবর্তী ৩ দিন পর্যন্ত বাতিল করা হল।   চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ১৬ জুন ঈদ হলে ১৫, ১৬ ও ১৭ জুন সরকারি ছুটি, ১৭ জুন ঈদ হলে সেক্ষেত্রে সরকারি ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ১৮ জুনও ছুটি থাকবে।