English Version
আপডেট : ১ জুন, ২০১৮ ১৬:৩৪

মধ্যরাতে দেশ ছাড়লেন বদি

অনলাইন ডেস্ক
মধ্যরাতে দেশ ছাড়লেন বদি

মাদকবিরোধী অভিযানের মাঝেই ওমরা পালনের উদ্দেশে দেশ ছাড়লেন এমপি বদি। বৃহস্পতিবার মধ্যরাতে একটি বেসরকারি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বদি ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন, মেয়ে, মেয়ের জামাই, বন্ধু আকতার কামাল ও মৌলানা নূরী। 

মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকেই আলোচনায় চলে আসে বদির নাম। তাকে ইয়াবা কারবারের গডফাদার দাবি করে অভিযানের আওতায় নিয়ে আসার দাবি ওঠে দেশজুড়ে। এঅবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, বদির বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রমাণ নেই। তার এমন বক্তব্যও ব্যাপক সমালোচিত হয়।

এদিকে সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি বলেন, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন।

বদি আরও জানিয়েছেন, রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন শেষ আগামী ১৭ জুন দেশে ফিরবেন তিনি।