English Version
আপডেট : ১ জুন, ২০১৮ ১৬:২০

হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক
হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

একটি পশ্চিমা লঘুচাপ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়া আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।   আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকায় ৮২ মিলি মিটার। একই সময় কক্সবাজারে ৭৩ মিলি মিটার, কুতুবদিয়ায় ৫৮ মিলি মিটার, হাতিয়ায় ৫৭ মিলি মিটার, ভোলায় ৫৯ মিলি মিটার এবং খেপুপাড়ায় ৫৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন গোপালগঞ্জে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১১ মিনিটে, সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।