English Version
আপডেট : ৩০ মে, ২০১৮ ১৩:৫৯

এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০টাকা

অনলাইন ডেস্ক
এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০টাকা

চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার সকালে ১৪৩৯ হিজরী সনের সাদকাতুল ফিতর নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এই হার নির্ধারণ করা হয়। গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা ছিল।

এছাড়া সামর্থ্য অনুযায়ী খেজুর, কিসমিস, গম বা আটা, পনির বা যবের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যাবে। তবে যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন।