English Version
আপডেট : ২৯ মে, ২০১৮ ১৫:৫৬

বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ মে) বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২৬ মে সম্মানিত অতিথি হিসেবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বভারতীতে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তারা। শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণ করেন শেখ হাসিনা। সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।