English Version
আপডেট : ২৯ মে, ২০১৮ ১০:৪৯

তিন সিটি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক আজ

অনলাইন ডেস্ক
তিন সিটি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক আজ

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে কমিশনের ৩০ম এই সভা।

সভায় তিন সিটি নির্বাচন ছাড়াও আরো বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। গাজীপুর সিটি করপোরেশন ও অন্যান্য সিটি করপোরেশনে ইভিএম ব্যবহারের বিষয়েও আলোচনা হবে কমিশন সভায়।   এছাড়া বেশ কয়েকটি উপজেলা পরিষদ ও পৌরসভার সাধারণ নির্বাচন নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে