English Version
আপডেট : ২৮ মে, ২০১৮ ১১:২৪

বিমানের বহরে যুক্ত হচ্ছে সাতটি এয়ারক্রাফট

অনলাইন ডেস্ক
বিমানের বহরে যুক্ত হচ্ছে সাতটি এয়ারক্রাফট

বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সাতটি কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। এর ফলে দেশের বিমান বাহিনীর সক্ষমতা এগিয়ে গেল একধাপ।

সূত্র জানায়, চীন সরকারের কাছ থেকে জি টু জি ভিত্তিতে ট্রেইনার এয়ারক্রাফটগুলো কেনা হচ্ছে।

ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সাতটি কে-৮ ডব্লিউ জেট ট্রেইনার এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। এজন্য চলতি অর্থবছর ৩১ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের অনুমোদন চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীন সরকারের সঙ্গে জি টু জি (গভর্মেন্ট টু গভর্মেন্ট) প্রক্রিয়ায় তিন অর্থবছরে এলসির মাধ্যমে মূল্য পরিশোধের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।