English Version
আপডেট : ২৮ মে, ২০১৮ ১১:১১

থাই রাজকুমারী আসছেন আজ

অনলাইন ডেস্ক
থাই রাজকুমারী আসছেন আজ

চার দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের রাজ পরিবারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনে সোমবার (২৮ মে) দুপুরে ঢাকা আসছেন দেশটির রাজকুমারী মহাচক্রী সিরিনধরন।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

থাই রাজকন্যা বাংলাদেশে চলমান দেশটির বিভিন্ন রাজকীয় প্রকল্প পরিদর্শন করার করবেন। যার মধ্যে রয়েল চিপটানা ফাউন্ডেশন, স্কুলে বাচ্চাদের জন্য পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন প্রকল্প, বাংলাদেশে কৃষকদের জন্য টেকসই কৃষি প্রকল্প এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সুবিধাবঞ্চিত অর্থনীতিরমতো বিষয়গুলো রয়েছে।

এ ছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি নতুন পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে রাজকন্যার।

এর আগে ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন রাজকুমারী মহাচক্রী সিরিনধরন।