English Version
আপডেট : ২১ মে, ২০১৮ ১৪:১৭

ভারী বৃষ্টির সম্ভাবনা আরও দু’দিন

অনলাইন ডেস্ক
ভারী বৃষ্টির সম্ভাবনা আরও দু’দিন

আজ রোববার থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, আজ ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির এ ধারা আগামী আরও দুইদিন অব্যাহত থাকতে পারে নবলে পূর্বাভাসে বলা হয়েছে।

আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।