English Version
আপডেট : ২১ মে, ২০১৮ ১১:৫২

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি, ভোগান্তি

অনলাইন ডেস্ক
রাজধানীসহ সারাদেশে বৃষ্টি, ভোগান্তি

ভোররাত থেকে রাজধানীসহ সারাদেশে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেমে বৃষ্টিতে রাজধানীবাসী ভোগান্তিতে পড়ছে। ছাতা নিয়ে বাসা থেকে বের হলেও বৃষ্টি বাধ সাধছে। অনেকক্ষণ অপেক্ষার পরও গণপরিবহণের দেখা মিলছে না, ফলে হেঁটেই গন্তব্যে রওনা হচ্ছেন অনেকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।   গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩৫ মিলিমিটার ।