English Version
আপডেট : ১৬ মে, ২০১৮ ১০:৫৯

আজ চাঁদ উঠলে কাল থেকে রোজা

অনলাইন ডেস্ক
আজ চাঁদ উঠলে কাল থেকে রোজা

আজ বুধবার চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। ফলে ধর্মপ্রাণ মুসলমানরা আজ রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন।

হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করতে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠক হবে। ধর্মমন্ত্রী মতিউর রহমান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন। আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং কাল রাতে হবে প্রথম তারাবি।

আজ বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।