English Version
আপডেট : ১০ মে, ২০১৮ ১৪:১৬

সদরঘাট থেকে নৌযান চলাচল শুরু

অনলাইন ডেস্ক
সদরঘাট থেকে নৌযান চলাচল শুরু

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌযান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুর ১টার দিকে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির।   তিনি বলেন, ঝড়-বৃষ্টি কমে যাওয়ায় দুপুর ১টা থেকে ফের নৌযান চলাচল শুরু হয়েছে। আপাতত আর বন্ধ করার কোনো আশঙ্কা নেই। তবে সন্ধ্যা নাগাদ যদি আবারো ঝড়ো বাতাস বা বৈরী আবহাওয়ার কোনো সংকেত পাওয়া যায় তখন তা বিবেচনা করে বন্ধ রাখা হতে পারে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে সকাল ১১টা থেকে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)।