English Version
আপডেট : ১০ মে, ২০১৮ ১২:০৩

সদরঘাটে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

অনলাইন ডেস্ক
সদরঘাটে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ ও নৌ–পুলিশের দল কাজ করছে।    

বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকাল ৮ টার দিকে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় গ্রিন লাইন ওয়াটার ওয়েজের যাত্রীবাহী লঞ্চটি।

এর ৫ মিনিটের মধ্যে সাব্বির নামের আরেক লঞ্চের সঙ্গে গ্রিন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গ্রিন লাইনের বাঁ অংশের ক্ষতি হয়। এতে এক পুরুষ যাত্রী আহত হন। তাঁকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।