English Version
আপডেট : ৩ মে, ২০১৮ ১৫:১৭

দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বভাসে।

আবহাওয়ার এই পূর্বাভাস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।