English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮ ১১:১০

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

অনলাইন ডেস্ক
রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

আজকের সকালটা হঠাৎ চেনা সবকিছু কেমন যেন অচেনা হয়ে গেল। সকাল হতেই অন্ধকার হয়ে এলো চারপাশ, যেন সন্ধ্যে পেরিয়ে রাত নেমে আসছে। সকাল ৮টা নাগাদ ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানী ঢাকার আকাশ।

সোয়া ৮টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রবৃষ্টি ও ঝড়। কালো মেঘে ঢেকে থাকা আঁধার চিরে বিজলী চমকানোসহ বজ্রপাত হচ্ছে এখন রাজধানীজুড়ে।

রাজধানীর বেস কয়েকটি এলাকায় ঝড়ে রাস্তার পাশের সাইনবোর্ড, টং দোকান উল্টে যেতে দেখা যায়। উপড়ে পড়ে ছোট-বড় বিভিন্ন ধরনের গাছও। অন্ধকারে ঝড়ের মধ্য একটি-দু’টি যানবাহন চলতে দেখা গেছে। এমন বৃষ্টিতে সকালেই বিড়ম্বনায় পড়েছেন নগরবাসী।