English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ১২:৫৯

আদালত খালেদাকে দণ্ড দিয়েছেন, আদালতের নির্দেশেই মুক্তি

অনলাইন ডেস্ক
আদালত খালেদাকে দণ্ড দিয়েছেন, আদালতের নির্দেশেই মুক্তি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড দিয়েছেন আদালত মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার কারাবাস ও মুক্তির বিষয়েও আদালতই সিদ্ধান্ত নেবে। এতে সরকারের কোন হাত নেই।

শনিবার সকালে প্রয়াত শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে গিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, জেনে-শুনে মিথ্যাচার করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরুন- বিএনপি নেতাকর্মীরাই তা চায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সময়ই সব বলে দেবে। বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।