English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ১২:৫৪

কক্সবাজার আসছে জাতিসংঘের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
কক্সবাজার আসছে জাতিসংঘের প্রতিনিধি দল

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল কক্সবাজার আসছে।

শনিবার বিকালে কুয়েত থেকে সরাসরি কক্সবাজারে অবতরণ করবেন তারা।

প্রতিনিধি দলে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধিসহ ১০ জন স্থায়ী প্রতিনিধি, পাচঁজন উপস্থায়ী প্রতিনিধিসহ প্রায় ৩০ জন প্রতিনিধি থাকবেন।

রোববার তারা জিরো পয়েন্ট ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে এই প্রতিনিধি দলটি।