English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮ ১১:২৪

১ মে পবিত্র শবে বরাত

অনলাইন ডেস্ক
১ মে পবিত্র শবে বরাত

শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১ মে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

১৪৩৯ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালচনার সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামীকাল বুধবার থেকে পবিত্র শাবান মাস শুরু হবে। ওই হিসেবে আগামী ১ মে পালিত হবে শবে বরাত।