English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮ ১০:৫৪

১৩৯ বাংলাদেশী পুলিশ পেলেন জাতিসংঘ মেডেল

অনলাইন ডেস্ক
১৩৯ বাংলাদেশী পুলিশ পেলেন জাতিসংঘ মেডেল

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে সামনের কাতারে। বর্তমানে প্রায় সাত হাজার বাংলাদেশি জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ১৬০০ সদস্য আছেন মালিতে।

সম্প্রতি মালির রাজধানী বামাকোতে জাতিসংঘ মিশন এমআইএনইউএসএমএ-এর ঘাঁটিতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বাংলাদেশি পুলিশ সদস্যদের জাতিসংঘ মেডেল পরিয়ে দেওয়া হয়। এ মিশনের পুলিশ কমপোনেন্টের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জ্যঁ-ফ্রেদিরিক সেলিয়ে এক বিবৃতিতে বলেন, “এই বাংলাদেশি পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সঠিকভাবে পালন করেছেন।

“এমআইএনইউএসএমএ-এর পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।” 

এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কোয়েন দাভিদসে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মালিতে জাতিসংঘ শান্তি মিশনের কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। তখন থেকে মোট চার দফায় বাংলাদেশ পুলিশ বহিনীর সদস্যরা সেখানে গিয়ে দায়িত্ব পালন করেছেন। এবং বাংলাদেশি সদস্যরা তাদের ব্যবহার,পরিশ্রম,নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে মন জয় করেছেন সবার।