English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮ ১৬:২৭

পয়লা বৈশাখে যেসব রাস্তা দিয়ে চলাচল করবেন না…

অনলাইন ডেস্ক
পয়লা বৈশাখে যেসব রাস্তা দিয়ে চলাচল করবেন না…

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলাচল সীমিত রাখবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাস্তার এ নির্দেশনার কথা জানানো হয়।

যেসব পথে গাড়ি চলবে না:

ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের উপকমিশনার এস এম মুরাদ বলেন, মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন, বাংলামোটর-শাহবাগ-টিএসসি, হাইকোর্ট মোড়-দোয়েল চত্বর-শহীদ মিনার, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি চত্বর, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর, নীলক্ষেত-টিএসসি, পল্টন-কদম ফোয়ারা-হাইকোর্ট ক্রসিং ও কাকরাইল-রূপসী বাংলা রোড বন্ধ থাকবে।

গাড়ি পার্কিং এর স্থান:

পার্কিং থাকবে যেখানে হলি ফ্যামিলি হাসপাতালের রাস্তা ও পুরাতন এলিফ্যান্ট রোডে উত্তর দিকের গাড়ি, আবদুল গণি রোডে পূর্ব-দক্ষিণের গাড়ি, কার্জন হল হতে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া দক্ষিণ দিকের গাড়ি, মৎস্য ভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমির গলিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, সুগন্ধা ও অফিসার্স ক্লাবের সড়কে ভিআইপি ও মিডিয়ার গাড়ি এবং কাঁটাবন হয়ে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত দক্ষিণ-পশ্চিমের গাড়িগুলো পার্কিং থাকবে। গাড়ি চলাচলের পথ:

মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর- বকশীবাজার-চানখাঁরপুল-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও- রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান; মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল- গুলিস্তান; ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও এবং ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর- মগবাজার-কাকরাইল-রাজমনি-পল্টন-মতিঝিল হয়ে যানবাহন চলাচল করবে।