English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮ ১২:০০

'ভিসির বাসভবনে হামলাকারীরা ছাড় পাবে না'

অনলাইন ডেস্ক
'ভিসির বাসভবনে হামলাকারীরা ছাড় পাবে না'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলাকারীরা ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে ভিসি'র বাড়ি পরিদর্শনের সময় এসব কথা বলেন।

তিনি বলেন, হামলা ছিল পরিকল্পিত। ভিসির বেড রুম পর্যন্ত রক্ষা পায়নি। বাথরুমের কমোডও ভেঙেছে। ভিসির পরিবারের সদস্যদের সোনার গয়না নিয়ে নেওয়া হয়েছে। এটি একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে।   ভিসির বাড়ি পরিদর্শনে ওবায়দুল কাদেরসরকার সময় চাওয়ার পরও যারা আন্দোলন করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও তিনি মন্তব্য করেছে।

এসময় তার সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ঢাবির ভিস'র বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। তবে হামলায় উপাচার্যের পরিবারের কেউ আহত হননি।