English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ১৩:০৫

ভিসিকে প্রধানমন্ত্রীর ফোন

অনলাইন ডেস্ক
ভিসিকে প্রধানমন্ত্রীর ফোন

বাসভবনে ভাঙচুরের পর গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামানকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিসিকে সে সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাসভবন থেকে বাইরে এনে বসান।

ভিসিক ফোন ধরে প্রধানমন্ত্রীকে বলেন, আপা আমি ভীতিকর অবস্থায় আছি। পরিবারের বাকি সদস্যরা কোথায়—জানি না। ঘর ভাঙচুর করা হয়েছে।

প্রধানমন্ত্রী অপর প্রান্ত থেকে কিছু বলার পর ভিসি বলেন, আপা বিষয়টি রাজনৈতিক। বিষয়টি নিয়ন্ত্রণ করা যেত।

এরপর ফোন করার জন্য উপাচার্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।