English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৮ ১০:২৫

বিকালে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক
বিকালে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

তিন দিনের সফরে রোববার বিকালে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

সবকিছু ঠিকঠাক থাকলে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। হজরত শাহজালাল বিমানবন্দরে ভারতীয় পররাষ্ট্র সচিবকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার পর এটিই গোখলের প্রথম বাংলাদেশ সফর। তাই এই সফরকে পরিচিতিমূলক সফর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দুই দেশের জাতীয় নির্বাচনের আগে তার এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজয় গোখলে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিবের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। ঢাকায় গোখলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিষয়ক একটি সেমিনারে বক্তব্য রাখবেন।