English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৮ ১০:১৯

বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৪ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।