English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৮ ১৫:৫৮

ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শনে এনডিসি কর্মকর্তারা

অনলাইন ডেস্ক
ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শনে এনডিসি কর্মকর্তারা

৮০ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ (ইডব্লিউএমজেএল) পরিদর্শন করেছেন। পরিদর্শনকারী সকলেই ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৮- তে অংশগ্রহণকারী। রিয়ার এডমিরাল এম আনোয়ারুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে এসে পৌঁছালে স্বাগত জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তারা চারটি গ্রুপে ভাগ হয়ে বাংলানিউজ, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান ও টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর কার্যালয় ঘুরে দেখেন।

রিয়ার এডমিরাল এম আনোয়ারুল ইসলাম বলেন, মিডিয়ার  কাজের পদ্ধতি সম্পর্কে সরজমিনে  জানতে এ মিডিয়া হাউজ পরিদর্শন। তিনি এ সুযোগ করে দেওয়ার জন্য ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপকে ধন্যবাদ জানান। বিশ্বের ১২ দেশের ৮০ মেজর জেনারেল, বিগ্রেডিয়ার জেনারেল পদমর্যাদার সামরিক ও যুগ্ম সচিব পদমর্যাদার বেসামরিক কর্মকর্তাদের দলটি সকাল ১০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে এসে পৌঁছান।

বাংলাদেশের ৫৩ জন কর্মকর্তা ছাড়াও  সঙ্গে ছিলেন বিদেশি ২৩ কর্মকর্তা। সামরিক কর্মকর্তারা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার, ইন্দোনেশিয়া, নেপাল, নাইজেরিয়া, মিশর, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, তানজানিয়া এবং  সেনা, নৌ ও বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার। পরিদর্শনকালের প্রথমেই সকালে  প্রতিনিধিদলটি ইডব্লিউএমজিএল’র সম্মেলন কক্ষে মত বিনিময় করেন গ্রুপের সবকটি হাউজের প্রতিনিধিদের সঙ্গে।

নিউজটোয়েন্টফোরের সিইও ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দ্য ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সামিয়া রহমানসহ সিনিয়র পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেন। পরে চারটি দলে ভাগ হয়ে প্রতিটি দলই একে একে ইডব্লিউএমজিএল’র সবগুলো সংবাদমাধ্যম কার্যালয় ঘুরে ঘুরে দেখেন।