English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৮ ১৬:০০

গাজীপুর ও খুলনা সিটিতে ভোট ১৫ মে

অনলাইন ডেস্ক
গাজীপুর ও খুলনা সিটিতে ভোট ১৫ মে

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই সিটিতে আগামী ১৫ মে ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ এপ্রিল, যাচাই বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, প্রত্যাহার ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ ১৫ মে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল। আর যাচাই বাছাই ১৫-১৮ এপ্রিল।

সিইসি বলেন, গাজীপুরে ভোটার ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনায় ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন।

গাজীপুর সিটি করপোরেশনের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী করপোরেশনের প্রথম বৈঠক থেকে ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় নির্বাচন করতে হবে।