English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৮ ১৩:৪৯

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।

বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে ওই ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রিজাইডিং অফিসার কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের তিনটি উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটগ্রহণ করা হচ্ছে।