English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৮ ০৯:২৪

ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

তিন দিনের সফরে মঙ্গলবার (২৭ মার্চ) ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সফরকালে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) হাইলেভেল সিকিউরিটি কনফারেন্সে যোগদান করবেন তিনি।

বিমসটেক সূত্র জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিমসটেকভুক্ত দেশগুলোর সন্ত্রাসবাদ, জঙ্গি তৎপরতা, মানবপাচারসহ নিরাপত্তা হুমকির বিভিন্ন দিক নিয়ে এ কনফারেন্সে আলোচনা হবে।

আন্তর্জাতিক জঙ্গিবাদ, সংঘবদ্ধ সন্ত্রাসবাদ এবং মাদক পাচার রুখতে ২০০৯ সালে সদস্যরাষ্ট্রগুলো ঐকমত্য হয়ে একটি চুক্তি সই করেছিল।

বিমসকেটের প্রথম জাতীয় নিরাপত্তাবিষয়ক শীর্ষপর্যায়ের বৈঠক গত বছর ২১ মার্চ নয়াদিল্লিতে হয়েছিল। ১৯৯৭ সালে বিমসটেক গঠিত হয়। ব্যাংকক ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড এই উদ্যোগ শুরু করে। পরে মিয়ানমার, নেপাল ও ভুটান এতে যোগ দেয়।