English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৮ ১৪:৫৩

মালয়েশিয়ায় প্রবাসীরা একযোগে গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা’

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় প্রবাসীরা একযোগে গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা’

মালয়েশিয়ায় ঘড়ির কাটায় সময় ১০টা ৮ মিনিট এবং বাংলাদেশ সময় সকাল ৮ টা ৮ মিনিটে প্রবাসীরা একযোগে জাতীয় সংগীত গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.... ’।

মুহুর্তের মধ্যে সেই সুরে মুখরিত হয়ে উঠে দূতাবাস প্রাঙ্গণ। মুখে মুখে উচ্চারিত হতে থাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.... ।

শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে দূতাবাস এ উদ্যোগ গ্রহণ করে। আর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশপ্রেমি প্রবাসীরা।

সোমবার মালয়েশিয়াস্থ দূতাবাস প্রাঙ্গণে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উওোলনে  অংশ নেন রাষ্ট্রদূত মহ: শহীদুল ইসলাম, এয়ার কমডোর হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর মো: সায়েদুল ইসলাম, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিষ্টার রইছ হাসান সারোয়ার, ফার্ষ্ট সেক্রেটারি মাসুদ হোসাইন, প্রথম সচিব শ্রম হেদায়েতুল ইসলাম মন্ডল, কমার্শিয়াল উইং রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার, ফার্ষ্ট সেক্রেটারি তাহমিনা ইয়াস মিন,  শ্রম শাখার ২ য় সচিব ফরিদ আহমদ সহ ভিবিন্ন রাজনৈতিক, সামাজিক, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ।

পতাকা উওোলন শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।