English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৮ ১৪:০১

ইউএস-বাংলা বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক
ইউএস-বাংলা বিমানের জরুরি অবতরণ

ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে আবারো জরুরি অবতরণ করলো হলো ইউএস-বাংলার একটি বিমান। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর বিমানটি (বোয়িং ৭৩৭) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুজে পাওয়া যায়নি। ফ্লাইটি টাওয়ারের ক্লিয়ারেন্স পেলে কিছু সময়ের মধ্যে আবার যাত্রা করবে।

তিনি আরও  বলেন, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন। কোনও ত্রুটিও পাওয়া যায়নি।