English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৮ ১৫:৩৩

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে প্রস্তুত ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে প্রস্তুত ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’

স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাককে সংবর্ধনা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  প্রধানমন্ত্রীর পিতার নামের স্টেডিয়াম ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ সেই সংবর্ধনা আজ পেতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রধানমন্ত্রীকে প্রথম সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবালয়ের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় পর্যায়ে সংবর্ধনা দেওয়া হবে। এরই মধ্যে ৫৭টি মন্ত্রণালয় তাকে সংবর্ধনা দিবে বলে জানা গেছে।

রাজধানীর বিভিন্ন অঞ্চল ফেস্টুন, ব্যানার নিয়ে সংবর্ধনা অংশ নিবে হাজার হাজার মানুষ। এরই মধ্যে স্টেডিয়ামের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেনে আইনশৃঙ্খলা বাহিনী।