English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৮ ১৩:১২

প্রধানমন্ত্রীর হাতে সনদ তুলে দিলেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর হাতে সনদ তুলে দিলেন অর্থমন্ত্রী

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবার প্রাথমিক পর্যায় উত্তরণে জাতিসংঘের দেয়া সনদ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বৃহস্পতিবার (২২ মার্চ) বেলা সোয়া ১১টায় অর্থমন্ত্রী এ সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

উন্নয়নের মহাসড়ক ধরে এরই মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে উন্নয়নশীলদের কাতারে। তাই স্বপ্ন পূরণের এই আনন্দে ভাসছে বাংলাদেশ।

স্লোগানে মুখর হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা জাতি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ উৎসবে শামিল হয়ে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

এদিকে এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশ সেজেছে নতুন সাজে। ফেস্টুন, ব্যানার, পোস্টার ও রঙিন পতাকায় শহর সজ্জিত করা হয়েছে।