English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৮ ১৪:১২

শিশু পার্ক থেকে বাদ দেয়া হলো জিয়ার নাম

অনলাইন ডেস্ক
শিশু পার্ক থেকে বাদ দেয়া হলো জিয়ার নাম

রাজধানীর শাহবাগের শিশুপার্কের নাম পরিবর্তন করছে সরকার। ‘শহীদ জিয়া শিশু পার্ক’ থেকে নতুন নাম হয়েছে শুধু ‘শিশু পার্ক’। বুধবার সচিবালয়ে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি শিশু পার্কের নাম পরিবর্তনের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ইতোমধ্যে শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।

এই সপ্তাহের মধ্যে শিশু পর্কের নামফলকটি সরিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।