English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৮ ০৬:৫২

বিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে আছে সরকার

অনলাইন ডেস্ক
বিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে আছে সরকার

ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে সরকার আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।  শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।  উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট।   

 প্লেনের ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ২৬ জন।