English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৮ ১৯:৩০

সচিব পর্যায়ে রদবদল

অনলাইন ডেস্ক
সচিব পর্যায়ে রদবদল

কয়েকটি মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আনিসুর রহমানের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে হলেন জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেককে নেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে।

এ ছাড়া আরও তিন কর্মকর্তার দপ্তর বদলের তথ্য জানানো হয় একই প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন অনুযায়ী,  তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে বদলি করা হয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে।

আর প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুল আমিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কবির বিন আনোয়ারকে পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে বদলি করা হয়।