English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৮ ১২:৫৬

'বিএনপি ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো বন্ধ করে দেয়'

অনলাইন ডেস্ক
'বিএনপি ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো বন্ধ করে দেয়'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়। ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় এলাম বন্ধ পাটকলগুলো খুলে দিতে শুরু করলাম। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আদমজী জুট মিল বন্ধ করে দিলো। যেখানে ২৫ হাজার শ্রমিক কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই সব বন্ধ কলকারখানা খুলে দিয়ে তা জাতীয়করণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে যখনই জাতির পিতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়।