English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৮ ১০:৫৯

ভিয়েতনাম-বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক চলছে

অনলাইন ডেস্ক
ভিয়েতনাম-বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক চলছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং এর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

সোমবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উভয় দেশের মধ্যে কৃষি, মৎস্য ও পশুসম্পদ, সংস্কৃতি বিনিময়, শিল্প সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিন দিনের সফর শেষে ভিয়েতনামের প্রেসিডেন্ট মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন।