English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৮ ১২:০৭

প্রধানমন্ত্রীর বাসায় আনন্দঘন মুহূর্তে সাকিব কন্যা

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর বাসায় আনন্দঘন মুহূর্তে সাকিব কন্যা

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাইনার ছবি ও ভিডিও ফেসবুকে দেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান।

কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সাকিবের মেয়ে আলাইনাকে কোলে নিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী। এছাড়া সাকিব কন্যার সঙ্গে একটি খেলার ভিডিও দেখা যায়।

ফেসবুকে ছবির ক্যাপশনে সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান লিখেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপনে কিছু ভালো সময় কাটলো! এমন ভয়ঙ্কর মাতৃগর্ভ ও যত্নশীল ব্যক্তি তিনি।

এরআগে, নাতি নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ছোট্ট নাতনির চুলের বেণী করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি ছবিতে দেখা যায়, গণভবনের লনে হাত ধরে টানছেন ওই নাতনি ও তার ছোট ভাই। এ সময় দুষ্টুমির হাসিমাখা নাতি নাতনিকে প্রধানমন্ত্রী সামলানোর চেষ্টা করেন তিনি।