English Version
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:১৯

‘আমাকে নিয়ে খেলছে আইনজীবীরা’

অনলাইন ডেস্ক
‘আমাকে নিয়ে খেলছে আইনজীবীরা’

আইনজীবীদের উপর আস্থা নেই বেগম জিয়ার। আইনজীবীদের সঙ্গে দেখা করতেও অস্বীকৃতি জানালেন বিএনপি চেয়ারপারসন। রোববার বেগম জিয়ার বোন, ভাইয়ের স্ত্রী সহ চারজন তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই মনোভাব ব্যক্ত করেন। তাঁরা আদালতের ঘটনা বেগম জিয়ার কাছে তুলে ধরেন। তাঁর (বেগম জিয়ার) জামিন যে অন্তত আরও ১২ দিন পেছালো সে সম্পর্কেও তাঁকে জানান।

এসময় হতাশ বেগম জিয়া বলেন, ‘১২ দিন কেন, ১২ মাসেও জামিন হবে না। এই ল’ইয়ারদের সরকার কিনে ফেলেছে। এরা এখন আমাকে নিয়ে খেলছে।’

বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎকারীদের সূত্রে একথা জানা গেছে। সূত্রমতে, হতাশ বেগম জিয়া বলেছেন, ‘এদের জন্য বাড়ি হারিয়েছি, এখন দলও হারাবো।’তিনি এও বলেছেন, ‘সব কিছু চলছে হাসিনার ব্লু প্রিন্টে। আমার অনেক নেতা এবং আইনজীবীরা তাঁর নির্দেশেই চলছে।’

আইনজীবীদের সঙ্গে তিনি কোনো পরামর্শ করতে চান কিনা, জানতে চেয়েছিলেন বেগম জিয়ার ছোট বোন। তাতেও রাজি হননি তিনি। দলের নেতাদের সঙ্গেও কথা বলতে আগ্রহী নন বেগম জিয়া।