English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:৩৪

রোহিঙ্গাদেরদেখতে আগামীকাল কক্সবাজার যাবেন তিন নোবেল জয়ী

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদেরদেখতে আগামীকাল কক্সবাজার যাবেন তিন নোবেল জয়ী

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতে শান্তিতে নোবেল জয়ী তিন নারী আগামীকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।

ঢাকার নারী সংস্থা, নারীপক্ষের সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। তারা হলেন, ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার ।

শনিবার নারীপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে আগামীকাল কক্সবাজারে যাবেন ওই তিন জন।

তারা নিজের চোখে রোহিঙ্গাদের দুর্দশা দেখবেন এবং বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর যে ব্যাপক মাত্রায় নির্যাতন হয়েছে সে বিষয়ে জানবেন।

তারা সরকারি কর্মকর্তা, মানবাধিকার সংস্থা, কানাডিয়ান এবং অন্য দেশের কূটনীতিকদের সঙ্গে দেখা করবেন। এছাড়া তারা একটি পাবলিক ইভেন্টে বক্তব্য রাখবেন।

গত ২৪ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর হামলা শুরু হলে প্রায় সাত রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার সূত্র থেকে জানা গেছে, এই হামলায় সাত হাজারের মতো রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত দু’টি গণকবরের সন্ধান পাওয়া গেছে।