English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৪০

খালেদার বহরে যোগ দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
খালেদার বহরে যোগ দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা

খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দিচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। আদালতে যাওয়ার উদ্দেশ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ রিপোর্ট লেখার সময় ১২ টা ২৫ মিনিটে তিনি গাড়ি বহর নিয়ে রাজধনীর বাংলা মোটর এলাকায় রয়েছেন।

গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় নিজস্ব নিরপত্তা বাহিনী ও র‌্যাব পুলিশবাদে অন্য কেউ তার সঙ্গে না থাকলেও ধীরে ধীরে বিএনপির নেতাকর্মীরা যোগ দিচ্ছেন খালেদার গাড়ি বহরে। খন্ড খন্ড মিছিল নিয়ে তারা আসছেন।

পুরান ঢাকার বকসীবাজারে অবস্থিত আলিয়া মাদ্রাসায় বিশেষ আদালতে যেতে যেতে আরো অনেকগুলো মিছিল যুক্ত হতে পারে বলেও জানিয়েছে বিএনপি সূত্র।