English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৩৪

ন্যায় বিচার হলে খালেদা জিয়া খালাস পাবেন: মওদুদ

অনলাইন ডেস্ক
ন্যায় বিচার হলে খালেদা জিয়া খালাস পাবেন: মওদুদ

যদি ন্যায় বিচার হয় তাহলে বেগম খালেদা জিয়া এ মামলায় খালাস পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তাছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা ইতোমধ্যে আদালতে উপস্থিত হওয়া শুরু করেছেন।   বৃহস্পতিবার সকালে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ আদালতে প্রবেশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা! আইনজীবী-সাংবাদিক কাউকেই আদালতে ঢুকতে দিচ্ছে না পুলিশ।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খালাস পাবেন। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।